দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম। তিনি সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুদান তুলে দেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে আব্দুল আলিম বলেন, পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা। চেয়ারম্যান নির্বাচিত হোন বা না হোন, ইউনিয়নের সব ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি।
এমএস/